মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আওয়ামীলীগের কর্মীরা অভিমানী হয় বেঈমান হয় না-এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬৩৭ জন পড়েছেন

বাঁশখালী শীলকুপ ইউনিয়নের আওয়ামীলীগের সম্মেলন ও কর্মী সমাবেশ গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত হয়। শীলকুপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ ভুপাল বড়ুয়ার সভাপতিত্বে সভায়¤ প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি। সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: আবু জাফর। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত চৌধুরী, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকুপে ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কায়েশ সরওয়ার সুমন, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, প্রকাশ বড়ুয়া, বিদর্শন বড়ুয়া, ওসমান গনি, হেফাজ উদ্দিন চৌধুরী টিপু, জয়নাল আবেদীন রিপন, মাষ্টার মোঃ জকরিয়া, যুবলীগ সভাপতি মোঃ তালেব, ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর,আহমদ উল্লাহ, নাজিম উদ্দিন, মাষ্টার ইদ্রিস ,আবু তালেব, জাহাঙ্গীর আলম, মোঃএনাম উদ্দিন চৌধুরী (নয়ন) প্রমুখ ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীলকুপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আক্তার তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি বাঁশখালীর সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার পিতা মাতাকে সমান গুরুপ্তদিয়ে জন্মনিবন্ধন, আইডি কার্ড সহ প্রতিটি ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে। আওয়াশীলীগ কর্মীরা অভিমানী হয়, বেঈমান হয় না। দলের প্রয়োজনে যে কোস ত্যাগ স্বীকার করে তারা। তিনি বলেন, বাঁশখালীর ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অচিরেই সরকারি হবে । যার জন্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আওয়ামীলীগ হচ্ছে এদেশের জনগনের ভাগ্য উন্নয়নের ও সাধারন জনগনের দল। দলে দুর্দিনে যারা পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছে আগামীতে যে কোন কাজে তাদের মুল্যায়ন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সবাইকে সাথে আধুনিক বাঁশখালী করতে চাই, পদের চেয়ে দল বড়, আপনারা আমাদের শক্তি তা কাজে লাগাতে হবে ,ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সাথে নিয়ে । তিনি বলেন দলের যারা ত্যাগ স্বীকার করেন তাদের কখন ও অমর্যাদা করা হবে না। পদবী বড় কথা যারা কাজ করে তারা সব জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে পারে বলে তিনি সভায় উল্লেখ করেন। এদিকে বাঁশখালীর সাংসদ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে আগমন উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক ও অন্যান্য শিক্ষক বৃন্দ এমপি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ