শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

করোনা থেকে মুক্তি শীঘ্রই নয়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৯৫ জন পড়েছেন

সুত্র আজাদী অনলাইন

সংক্রমণের গতি কমে যাওয়ার পাশাপাশি টিকাদান করোনাভাইরাস থেকে মুক্তির যে উচ্ছ্বাস তৈরি করেছে, তাতে খানিকটা রাশ টানলেন ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন। তিনি বলেছেন, করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে। ইউরোপীয় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান অ্যামেন এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন বলে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে। খবর বিডিনিউজের।
এক বছরে ১০ কোটির বেশি মানুষকে আক্রান্ত আর ২৩ লাখের বেশি প্রাণহানি ঘটিয়ে এখন কোভিড-১৯ মহামারীর প্রকোপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমপ্রতি গত চার সপ্তাহ ধরে সংক্রমণের হারে এবং দুই সপ্তাহ ধরে মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বলেছিল, এই প্রবণতা ‘উৎসাহব্যঞ্জক’। এর মধ্যে বিশ্বের নানা দেশে টিকাদানও শুরু হওয়ায় নতুন এই ভাইরাস প্রতিরোধের লড়াইয়ে জয়ের আশা জেগেছে বিশ্ববাসীর মনে।
সেই সময়ে সবাইকে সতর্ক করে ইইউর রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বললেন, ‘মনে হচ্ছে, এটা (করোনাভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভালো করেই বাসা বেঁধে নিতে পেরেছে।’ তিনি সেই সঙ্গে বলেন, ‘এটাই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ