বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

গনসংযোগে এমপি মোস্তাফিজ-টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেনা যাবেনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ জন পড়েছেন

বাঁশখালী আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমার অতীতের সকল ভুলের জন্য ক্ষমা চাচ্ছি,আগামীতে বাঁশখালীর অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড গুলো যাতে সমাপ্ত করতে পারি, তার জন্য স্বাধীনতা কামী জনগনের প্রতীক নৌকায় রায় দিবেন। এবার সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে অনেকে শত শত কোটি টাকা খরচ করছে এবং নানা ভাবে খরচ করছে। কিন্ত টাকা দিয়ে সবাইকে কিনতে পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেনা যাবে না। যারা আওয়ামীলীগ দাবী করে নির্বাচনে অংশ নিয়েছে তারা তো জয় বাংলা বলে না, নৌকা প্রতীক পায়নি, তাহলে তারা কিভাবে আওয়ামীলীগের প্রার্থী হলেন কি করে ! গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে গনসংযোগ কালে পথ সভায় একথা বলেন, বাঁশখালীর দুবারের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি আরো বলেন, বিগত ১০ বছর আমি দায়িত্বে আছি, কেউ আমার সাথে দেখা কিংবা কথা বলতে দালাল ধরতে হয়নি। সরাসরি গিয়ে কথা বলেছেন, ভবিষ্যতে কোন দালালের প্রয়োজন হবে না। তিনি বলেন, যাকে সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন তাকে আপনারা রায় দিয়ে আপন করেন নিবেন। গনসংযোগ কালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী,বৈলছড়ি আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন,কাথরিয়া বাঘমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, চৌধুরী নাজেমুল হক, আবুল কাশেম চৌধুরী, ফেরদৌস আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ সাধারন জনগন এ সময় সাথে ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ