মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৯০ জন পড়েছেন

চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:কামাল উদ্দিন। গতকাল রবিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ এর সন্মাননা স্মারকটি ওসি মো: কামাল উদ্দিনের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেন্। নভেম্বর মাসে ১৫ মামলার আসামি পুঁইছড়ির পুইন্যা ডাকাতকে দুটি অস্ত্রসহ আটক ছাড়াও ১৫ জন সাজাপ্রাপ্ত আসামি, ৪৯ হাজার ৮৮০ পিচ ইয়াবা উদ্ধার, ৬১ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৭১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করেন। এছাড়া নিয়মিত স্থানীয় ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গন্ডামারায় অবস্থিত দেশের ১৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টের লুট হওয়া মালামাল উদ্ধার সহ অপরাধ প্রবানতা রোধে কাজ করে যাওয়াতে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন বলে জানা যায়। এ ব্যাপারে জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়া ওসি মো:কামাল উদ্দিন বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারন জনগন যাতে শান্তি থাকতে পারে, এবং অপরাধীরা যাতে কোন অপরাধ করতে না পারে সে জন্য তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলায় বাঁশখালী একটি গুরুপ্তপুর্ণ উপজেলা। এখানে সাগর, পাহাড় ও সমতল হওয়ায় এবং কক্সবাজারের সাথে সংযুক্ত হওয়ায় দক্ষিনের অপরাধীরা এখানে অবস্থান নিতে চেষ্টা করে তাই আমাদের সব সময় সর্তক থেকে কাজ চালিয়ে যেতে হয় বলে জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ