শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩২ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান মিয়াজিসহ উক্ত স্কুলের সহকারী শিক্ষকগণ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিবৃন্দ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শিশুদের পড়ালেখায় মনোযোগী করে তোলা এবং অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী গড়ে তুলতে পরিবারের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বক্তারা তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়, পরিবার ও সমাজ মিলে একটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। অভিভাবকরা সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ-খবর রাখা, মোবাইল ও টিভির প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত রাখা এবং পড়ালেখায় আগ্রহী করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষক-অভিভাবক সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।এ সমাবেশে শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবকের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ