বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

পুকু‌রিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত‌্যা‌গের দাবী‌তে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৫৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া নাটমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। রবিবার সকালে স্কুলের মাঠে এই বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবী জানান। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নানা দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরেন। এরই মধ্যে খন্ডকালীন শিক্ষক নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, অভিভাবক হয়রানী, শিক্ষকদের সাথে অশালীন ব্যবহার, আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী দিয়ে হামলার অভিযোগসহ তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ মানববন্ধনে অভিযোগ করে বলেন, ‘স্কুলের এ সমস্যা সমাধানে প্রধানতম অন্তরায় হলো পরিবারতান্ত্রিক পরিচালনা কমিটির সভাপতি মনোয়ন। মানববন্ধনে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ চৌধুরী, নাছির উদ্দিন, স্কুলের শিক্ষক ইসমত আরা বেগম, নুরুল ইসলাম, ফাতেমা বেগম, স্থানীয় অভিভাবক নুরুল আজিম, তৌহিদ হোসেন, মনিরুল মান্নান চৌধুরী, মাহাবুব উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জিয়াউল হান্নান, বেলাল উদ্দিন জালালসহ অধ্যয়নরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ