বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল

প্রিয় বার্তাদেশ’র এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কল্যাণ সহ ৫জন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৮২৪ জন পড়েছেন

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় বার্তাদেশ’র ইফতার সন্ধ্যা ও এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান’২১ সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ (বুধবার) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারস্থ হানিফ ফুড কর্ণারে প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়াইব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ বি.এ। উদ্বোধক ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের মেডিকেল অফিসার ডা: আসিফুল হক।
বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট আনিসুল ইসলাম তালুকদার, সরকারি আলাওল কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: আজিজুর রহমান, দৈনিক আজাদীর বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা। অনুষ্ঠানে শহিদুল্লাহ বি.এ কে সমাজে উন্নয়ন ও শান্তিশৃঙ্খলায় রক্ষায় অবদানের জন্য, ডা: আসিফুল হককে মহামারী করোনার সময় বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখার জন্য, এডভোকেট আনিসুল ইসলাম তালুকদারকে আইনী পেশায় অবদানের জন্য, অধ্যাপক আজিজুর রহমানকে শিক্ষাখাত অবদান রাখার জন্য ও কল্যাণ বড়ুয়া মুক্তাকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য প্রিয় বার্তাদেশ পত্রিকার পক্ষ থেকে সম্মানসুচক এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও প্রিয় বার্তাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শোয়াইব হাসানকে আইটি বাজার ক্রিয়েশনসের মাধ্যমে ওয়েব ডেপলোম্যান্ডে অবদান রাখার জন্য, প্রিয় বার্তাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানকে দক্ষ পরিচালনা ও মনিটরিং করার জন্য ও সহযোগি সম্পাদক শামিম উল্লাহ আদিলকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও সংবাদ প্রচারের জন্য সম্মাননাসুচক প্রিয় বার্তাদেশ এ্যাওয়ার্ড’২১ প্রদান করা হয়। আলোচনা সভা এ্যাওয়ার্ড’২১ প্রদান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় এতে প্রিয় বার্তাদেশ পত্রিকার বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ