মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মোজাম্বিক প্রবাসীদের অনুদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬৩ জন পড়েছেন

বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের র মোহাব্বত আলী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করলেন প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির সদস্যরা। মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের ২১ সদস্যের মাঝে ২ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান,শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, শিলকূপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, ফয়েজ উদ্দিন, জাকের হোসেন, দিদারুল ইসলাম, মুহাম্মদ সোহেল, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ। উল্লেখ্য বিগত কয়দিন আগে অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ