বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ জন পড়েছেন

সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র কল্যাণ মূলক সংগঠন “সৃজন সাংস্কৃতিক সংসদ” কর্তৃক আয়োজিত ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। বাঁশখালীর প্রায় ৫০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির আটশতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন- সৃজন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক দিদারুল ইসলাম, নাপোড়া শে‌খেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপদেষ্টা ডা. রহিম চৌধুরী, রফিক আহমেদ ,তৌ‌হিদ উল বারী প্রমুখ। এ সময় সৃজন সাংস্কৃতিক সংসদ” এর দা‌য়িত্বশীল শাহাদাত হোসেন তানজু ,মিজবাহ উল ইমন,মোহাম্মদ তৈহিদুল ইসলাম,মোহাম্মদ রাসেল, মিজবাহ উল হক সাকিব,মো: মোজাফফর , মোহাম্মদ এনাম,মো মোজাম্মেল হক ,রা‌শেদ,মোহাম্মদ ইসমাইল,শাহাদাত , মো মিসকাত সহ অন‌্যরা উপ‌স্থিত ছি‌লেন ।
সৃজন মেধাবৃত্তি পরীক্ষার প্রধান পরিচালক জাহেদুল ইসলাম বলেন,‘প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সৃজনের পথচলা শুরু হয়েছিল। আজও সেই লক্ষ্য আমরা ধরে রেখেছি এবং তা বাস্তবায়নে সক্ষম হচ্ছি- এবারের বৃত্তি পরীক্ষা তারই প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ইতিবাচক সচেতনতা লক্ষ্য করেছি। আমাদের বিশ্বাস, অদূর ভবিষ্যতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা বাঁশখালীতে একটি জনপ্রিয় ও মানসম্মত বৃত্তি পরীক্ষায় পরিণত হবে।’
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সৃজন সাংস্কৃতিক সংসদ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ধারাবাহিকভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। করোনাকালীন দুই বছরের বিরতির পর আবার নিয়মিতভাবে পরীক্ষার আয়োজন অব্যাহত রেখেছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ