বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে অপ্রতিরোধ্য বাংলাদেশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮১৫ জন পড়েছেন

স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি আদনান এলাহী তুহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলী আকবর মিন্টু, সাংবাদিক জোবাইর চৌধুরী, সৈকত আচার্য্য, সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী, শাহরিয়ার সৌরভ, মিশু দে, সজল দাশ প্রমুখ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ সায়েমের সার্বিক তত্বাবধানে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলার শাখার প্রতিনিধি শাহেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাকিবুল হাসান, মো. নেয়ামত উল্লাহ, তারেকুল ইসলাম, জোবাইর বিন ওমর ও মুবিনুল হক প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘সম্প্রতি দ্বিতীয় করোনা ভাইরাস সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশ মানতে গিয়ে বিশেষ করে গরীব অসহায় লোকজন বিপাকে পড়েছে। তাই গরীব অসহায়দের সহযোগিতা প্রদানের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এই সহায়তা প্রদান করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ