শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০০ জন পড়েছেন

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড বাঁশখালী থানার ওসি সহ পুলিশের উপর হামলার প্রতিবাদে সমাবেশ, প্রতিবাদ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে বাঁশখালী পৌরসভার মেয়র এসএস তোফাইল বিন হোছাইনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী , কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম সালাহ উদ্দিন কামাল, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, জিল্লুল করিম শরীফি, ভিপি শামসুল আলম, জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, মোজাফ্ফর আহমদ, মো: আলমগীর কবির, আবু জাফর, এম.এ. মালেক মানিক, সেলিম উদ্দিন চৌধুরী, রাশেদ মুনির, মো:নাঈমুদ্দিন মাহফুজ, মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

সভায় ব্ক্তারা বলেন, দেশ যখন শান্তিপুর্ণ পরিবেশে জনজীবনে স্বত্তিতে চলছে তখন বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা গত ২৬ আগষ্ট এলাকায় ত্রাস সৃষ্টি করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন সহ ১৫ জন পুলিশ সদস্যকে হামলা চালিয়ে আহত করে এবং বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলার পায়তারা করছে। বক্তারা এ সব সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার জন্য প্রশাসনের প্রতি এবং দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ