শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে আধুনিক ব্রোকলী চাষে সফল শীলকুপের রিপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০৫ জন পড়েছেন

ব্রোকলী দেখতে অনেকটা বাঁধা কপির মত। কিন্তু সেটা কৃষি বিভাগের আধুনিক উদ্ধাবণ ব্রোকলী । খেতে সুস্বাধু- দেখতে ও সুন্দর তাই বাজারে চাহিদাও ও প্রচুর। আর সে ব্রোকলী প্রথম বারের মত চাষ করেন শীলকুপের রিপন তালুকদার। প্রথম চাষে বাজিমাত – মুখ দেখলেন লাভের আর আশা জাগালেন আরো নতুন করে চাষাবাদের। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত উচ্চফলন শীল ফসল ব্রোকলী চাষ করে শীলকুপের রিপন তালুকদার। তাতেই তাক লাগানো সফলতা ও লাভবান হওয়ায় তার পাশাপাশি অন্য চাষীরা ও উচ্চ ফলন শীল ফসল ব্রোকলী চাষে আগ্রহ দেখাচ্ছে বলে সে জানায় । জানা যায় বাংলাদেশ সরকার এবং আইএফএডি এর যৌথ অর্থায়নে স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট  এর আওতায় উচ্চমুল্য ফসল ব্রোকলী প্রদশনীর জন্য বাঁশখালীতে প্রথমবারের মত চাষের জন্য প্রগতিশীল কৃষক শীলকুপের রিপন তালুকদার এক কানি (৪০শতক) জমিতে চাষ শুরু করে। তাকে প্রায় ৩২ হাজার টাকা মত চাষাবাদে খরচ হলে ও সে প্রায় ৭৫ হাজার টাকার মত বিক্রি করেছে বলে সে জানায়। সাধারনত বাজারে খুচরা হিসাবে প্রতি কেজি ব্রোকলী ৬০/৭০ টাকা দামে বিক্রি করা যায়। সে আরো বলেন নতুন এ উচ্চফলন শীল ফসল ব্রোকলী যেহেতু আগে কেউ চাষ করেনি, আমি সাহস করে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট (ঝঅঈচ) গ্রুপ এর হিসাবে চাষ করে সফলতা পেয়েছি। আমার এ চাষ দেখে অনেকে আগ্রহ প্রকাশ করছে আগামীতে আমি এ ব্রোকলী বড় পরিসরে করব বলে আশাবাদ ব্যক্ত করেন ।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট  প্রকল্পের মাধ্য এ গ্রপের সদস্যদের মাঝে উচ্চমুল্য ফসল চাষের কলাকৌশল ও বাজারজাত সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকি। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতি মালা এবং দক্ষ কৃষিমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কাজ করে যাচ্ছি মাঠে প্রান্তরে। তিনি বাঁশখালীর কৃষির উন্নয়নে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় কৃষিতে উত্তর উত্তর সমৃদ্ধি হচ্ছে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ