শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইপসা’র উদ্যোগে সেলাই মেশিন ও ল্যাট্রিন বিতরণ

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৮৮৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র উদ্যোগে জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগে স্থানচ্যুত জনগোষ্ঠীর উপহার হিসেবে সেলাই মেশিন ও ল্যাট্রিন প্রদান করা হয়েছে । রোববার ( ২০ ডিসেম্বর) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত হয়। ইপসা-সিজিআরএফ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ড. প্রবাল বড়ুয়া সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোমেনা আক্তার। এসময়ে ইপসার রিসেটেলমেন্ট অফিসার জাকির হোসাইন, প্রকল্প প্রকৌশলী মোর্শেদ আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর নাসিমা আক্তার সহ সেলাই মেশিন ও ল্যাট্রিন প্রাপ্ত জলবায়ু স্থানচ্যুত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন ও ল্যাট্রিন প্রদান কালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ইপসা সব সময় সরকারের পাশাপাশি দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। জলবায়ু স্থানচ্যুত মানুষের পুনবার্সনে ইপসা আরো প্রকল্প গ্রহণ করলে সত্যিকার ভাবে জনকল্যাণমূলক কাজ হবে। ইপসা অত্যন্ত সুপরিকল্পিতভাবে নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সেলাই মেশিন ব্যবহার নিশ্চিত করতে আমাদের একাধিক টিম বিষয়টি নজরদারিতে রাখবে। এছাড়া তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ