বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালীতে উদ্ধারকৃত গন্ধগোকুল ইকোপার্কে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৫২ জন পড়েছেন
smart

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাইমাঝি পাড়া রমজান আলীর বাড়ী থেকে স্থানীয়রা আটক করে বিপন্ন প্রজাতির প্রাণী গন্ধগোকুল। এ গন্ধগোকুল আটকের খবর জানতে পেরে বাঁশখালী ইকোপার্কের দায়িত্বরত কর্মকর্তা তা উদ্ধার করে পার্কে নিয়ে আসে। পরে উদ্ধারকৃত গন্ধগোকুলকে রবিবার ২১ ফেব্রুয়ারী বন বিভাগের সহযোগিতায় বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুল রহমান,জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ জলদী ও পুইছুড়ির বনবিট কর্মকর্তারা। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, বাঁশখালী কাথরিয়ায় উদ্ধার হওয়া নিশাচর ও স্তন্যপায়ী প্রাণী গন্ধগোকুলটির ওজন প্রায় ৪-৫ কেজি। এটি সুস্থ রয়েছে। উদ্ধার হওয়া গন্ধগোকুল দেখতে বিড়ালের ন্যায়। শরীরের পশম ধুসর। শরীরে বিভিন্ন ধরনের রংয়ের সারি ও কালো ছোপ ছোপ দাগ রয়েছে। এরা একাকী নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। সাধারণত গভীর রাতে শিকার এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে আসে। গন্ধগোকুল সর্বভুক হলেও সে মাংসাশী প্রাণী। ইঁদুরও যেমন খায় তেমনি আবার আম, আনারস, তরমুজ, কলা, ছোট পাখি, টিকটিকি, ছোট সাপ, ব্যাঙ খেয়ে থাকে। অব্যাহত ভাবে বন ধ্বংসের কারণে খাদ্য ও বাসস্থান-সংকটে বন্য প্রাণী বিভিন্ন বাসা বাড়িতে লোকালয়ে ঢুকে পড়ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ