বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে একুশে ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬৮৪ জন পড়েছেন

বাঁশখালীর মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ইফতারে মাহফিল গতকাল বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালী পৌরসদরে একটি অভিজাত রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও পরিচালক শামিল উল্লাহ আদিলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মিত্র বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো: আইয়ুব । অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মানবিক ডাক্তার খ্যাত চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: আসিফুল হক, বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডা:দিদারুল হক সাকিব, বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোলতানুল আনিম চৌধুরী,সংগঠক এফ আই জিসান, একুশে ফাউন্ডেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এম.এহসান উল্লাহ,সাধারন সম্পাদক হিমাদ্রি হোছাইন আবির সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ধর্মীয় আলোকে জীবন যাপন করে মানুষের উপকার সাধনের জন্য একুশে ফাউন্ডেশন যে রক্ত দানের মত কাজ করে দুর্দিনে পাশে দাড়ায় তার প্রশংসা করে এ সংগঠন আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ