বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল

বাঁশখালীতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৫ জন পড়েছেন

“শেখ হাসিনার বাংলাদেশ -ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকার (১ সেপ্টেম্বর) থেকে খাদ্যশস্যের বাজার দর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় বাঁশখালীর পৌরসভার ০৪টি পয়েন্টে খোলা বাজারে চাল বিক্রয় (ওএমএস) এবং সরল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী চাউল বিক্রয় কর্মসুচীর উদ্বোধন করেন। সকালে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারে খোলা বাজারে (ওএমএস)এ চাল প্রত্যেক উপকার ভোগীকে ০৫ কেজি করে প্রতিকেজি ৩০(ত্রিশ) টাকা দরে চাউল বিক্রয় কর্মসুচীর উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুাজ্জামান, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাজহারুল ইসলাম সম্রাট, দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাসহ ডিলার মাওলানা আক্তার হোছাইন উপস্থিত ছিলেন। জানা যায় সপ্তাহে ৫ দিন (শুক্রবার ও শনিবার) ব্যতীত সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। খোলা বাজারে (ওএমএস)এ চাল প্রত্যেক উপকার ভোগীকে ০৫ কেজি করে প্রতিকেজি ৩০ (ত্রিশ) টাকা দরে প্রদান করা হবে।

অপরদিকে দুপুরে সরল ইউনিয়নের জালিয়াঘাটায় খাদ্যবান্ধব (৩০ কেজি চাল প্রতি কেজি ১৫ টাকা) কর্মসূচির বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী চাউল বিক্রয় কর্মসুচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, পরিষদের সচিব হারুনুর রশিদ, ইউপি সদস্য রশিদ আহমদ, মোহাম্মদ সেলিম, মো: নুরন্নবী, মাওলানা আবু ছৈয়দ, মোহাম্মদ উল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বাঁশখালী পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের পুর্বের কার্ড ধারীরা এ কর্মসুচীর আওতায় চাল ক্রয় করতে পারবে, আর খোলা বাজারে (ওএমএস)চাল প্রত্যেক উপকার ভোগীকে ০৫ কেজি করে প্রতিকেজি ৩০(ত্রিশ) টাকা দরে ক্রয় করতে পারবে বলে সুত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ