রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে’র সভায় অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬৭৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা উপজেলা গ্রীণ পার্ক কনভেনশন হল রুমে শনিবার সকালে অনুষ্টিত হয়। ‘মুজিব বর্ষে পুলিশ নীতি- জনসেবা সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল)মোঃ হুমায়ূন কবির। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুল ইসলাম এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং সম্পাদক জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, দেশের আইন শৃংখলা উন্নয়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগনকে গুরুপ্তপুর্ণ ভুমিকা পালন করতে হবে। সেই চিন্তা ধারাকে লক্ষ্য রেখে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সাধারন জনগনএখন বেশি বেশি পুলিশি সহযোগিতা পাচ্ছে আর যে কোন বিপদে ৯৯৯ এ কল দিলে পুলিশ মুহুর্তে ঘটনাস্থলে পৌছে গিয়ে বিপদ কালনি সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তিনি এলাকার সর্বস্তরের জনগনকে এলাকার আইন শৃংখলা উন্নয়নে ভুমিকা রাখার, এবং যারা সমাজে নানা অপরাধের সাথে জড়িত তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ