1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বাঁশখালীতে চীবরদানে বক্তারা-জ্ঞানীদের শ্রদ্ধা ও সন্মান করলে জ্ঞানীর জন্ম হয় - আজকের বাঁশখালী
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

বাঁশখালীতে চীবরদানে বক্তারা-জ্ঞানীদের শ্রদ্ধা ও সন্মান করলে জ্ঞানীর জন্ম হয়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫৫৬ জন পড়েছেন

বাঁশখালীর ঐতিহ্যেবাহী সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীর্তি অভয়তিষ্য মহাস্থবির, একাদশ সংঘরাজ শাসনশোভন শাসনশ্রী মহাস্থবির,সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্ত অধ্যাপক ড.অনোমদর্শী বড়ুয়া’র জন্মতীর্থ ভূমি কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব গতকাল দিনব্যাপী অনুষ্টান মালার মধ্যে দিয়ে অনুষ্টিত হয়। সকাল বেলা প্রয়াত সংঘমনীষাদের স্মরনে অষ্ট উপকরণ সহ সংঘদান এবং বিকাল বেলা দানশ্রেষ্ট কঠিন চীবর দান সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান জ্ঞাতি ছিলেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ পন্ডিত ধমরতœ মহাস্থবির। প্রধান ধর্মালোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব ধর্মদূত এস লোকজিৎ মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির,সহ সভাপতি তিলোকানন্দ মহাস্থবির, প্রজ্ঞামিত্র মহাস্থবির, আনন্দবোধি মহাস্থবির,কোন্ডঞঞ্যে ভিক্ষু, সংঘমিত্র ভিক্ষু প্রমুখ। অনুষ্টানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে মৈত্রীজিৎ মহাথের। সভায় বক্তব্য রাখেন ও অতিথি ছিলেন জাতীয় দৈনিক দেশ রুপান্তরের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুবল বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, মিলন বড়ুয়া, শিবু বড়ুয়া,আশীষ বড়ুয়া, রাসেল বড়ুয়া,কাঁকন বড়ুয়া, নয়ন বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানশ্রেষ্ট দানোরাজা দানোত্তম “শুভ কঠিন চীবর দানোৎসব পূন্য লাভের অনুষ্টান। বাঙ্গালী বৌদ্ধদের জন্য কাহারঘোনা মিনজিরিতলা গ্রাম একটি পূর্ণ্য জন্মতীর্থ ভূমি। কারণ এখানে বাঙ্গালী বৌদ্ধদের দু,জন সংঘমনীষা সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীর্তি অভয়তিষ্য মহাস্থবির, একাদশ সংঘরাজ শাসনশোভন শাসনশ্রী মহাস্থবির সহ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাস্থবির ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্ত অধ্যাপক ড.অনোমদর্শী বড়ুয়া জন্মগ্রহন করে আলোকিত ভুুমিতে পরিণত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
কারিগরি সহযোগিতায় ilmCode Technologies