মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে র‌্যালী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৮৪ জন পড়েছেন

“ সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি- শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে র‌্যালী অনুষ্টিত হয়। রবিবার সকালে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এ র‌্যালী অনুষ্টিত হয়।এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জিয়াউল কাদের, ডা:শ্যামলী দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হারুন মোল্লা, বাঁশখালী একাডেমির নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শাহ মুহাম্মদ শফি উল্লাহ,সমাজ উন্নয়ন সংস্থা ইপসার সূখী জীবন প্রকল্পের ইনচার্জ সফিউল করিম,উদ্দীপনের নজরুল ইসলাম, সহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে সমাজ উন্নয়ন সংস্থা ইপসার সহযোগিতায় সপ্তাহ ব্যাপী প্রচার প্রচারনার পাশাপাশি এ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা সেবা,স্বাভাবিক ও জরুরী প্রসব সেবা,প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা,গর্ভবর্তী সেবা,নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা,কৈশোর কালীন স্বাস্থ্য ও পুষ্ঠি সেবা প্রদান করে থাকে বলে এ সময় উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ