শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালীতে প্রশাসনের অভিযানে ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৮২ জন পড়েছেন

বাঁশখালীতে প্রশাসনের অভিযানে গাঁজা খাওয়ার ৫টি কল্কি ০১ টি মোটর সাইকেল জব্দ এবং ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পুইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার সংলগ্ন রুস্তম কাটার নুর হোসেন কালুর বাড়িতে অভিযান চালিয়ে এ সব জব্দ ও উদ্ধার করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব গোপন সংবাদে খবর পেয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বাঁশখালী থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা ও সাথে ছিলেন। মদ ও গাঁজা খাওয়ার ৫টি কল্কি ০১ টি মোটর সাইকেল জব্দ করা হলেও ঘটনায় অভিযুক্ত নুর হোসেন কালু পালিয়ে যায়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, মাদক বেচাবিক্রির অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাঁজা খাওয়ার ৫টি কল্কি ০১ টি মোটর সাইকেল জব্দ এবং ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার করা। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ