মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীতে বই উৎসবে এমপি মোস্তাফিজ- সরকার শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুপ্ত দিয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫২৭ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে সারাদেশের ন্যায় বই উৎসব মাধ্যমিক পর্যায়ে ও প্রাথমিক পর্যায়ের পৃথক ভাবে অনুষ্টিত হয়। রবিবার সকালে বছরের প্রথম দিনের শুরুতে মাধ্যমিক পর্যায়ে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য , বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রোজি, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার এম এ রহিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া। শিক্ষক দীপন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় অতিথিরা বক্তব্য রাখেন।

পরে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিতে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনে সভায় অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সেলিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নীল কন্ঠ দাশ, কাউন্সিলর প্রনব কুমার দাশ,রোজিয়া সুলতানা রোজি, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, আবদুল অদুদ লেদু, উত্তম কুমার কারণ, মাহামুদুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুপ্ত দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। মিক্ষার উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবন নির্মাণ সহ বহুমুখী প্রকল্প গ্রহন করছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ