শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বিজয় মেলায় সালাম-এদেশের স্বাধীনতা ও সংগ্রামের অপর নাম আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৫ জন পড়েছেন

বাঁশখালীর বাণীগ্রামের ৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৪র্থদিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম.সালাহউদ্দীন কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ ছালাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মো: খোরশেদ আলম।

মেলা পরিষদের সদস্য মো: দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম,প্রেমানন্দ চৌধুরী,নজরুল ইসলাম মোস্তাফিজ ,মো: তৌহিদুল ইসলাম,মো: দাউদ মানিক, যুবলীগ নেতা নিজাম উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম বলেন,স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের বিরোধীদে নিয়ে জিয়াউর রহমান দল গঠন করেন। তিনি আরও বলেন বাংলাদেশের জন্ম মানে আওয়ামী লীগ ,বিজয় দিবস মানে আওয়ামী লীগ,মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশখ্যাত শিল্পীরা অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ