মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীতে মুজিব বর্ষের গৃহ হস্তান্তর নিয়ে ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

সংবাদ দাতা
  • প্রকাশিত : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৭৫৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষে গৃহহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহ হস্তান্তর উপলক্ষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে বাঁশখালী প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আগামী ২৩ জানুয়ারি বাঁশখালীতে মুজিব বর্ষ উপলক্ষে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ হস্তান্তর করা হবে। এছাড়াও আগামী মাসে পুকুরিয়ায় আরো ২২টি গৃহ নির্মান করা হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো বাস্তবায়নে তিনি মিড়িয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজাদী ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি শাহ মুহাম্মাদ শফিউল্লাহ, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল জব্বার, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক প্রতিদিন সংবাদ প্রতিনিধি হিমেল বড়ুয়া, দৈনিক ডেসটিনি ও দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. দিদার হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ