বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন বাঁশখালীতে চেয়ারম্যান লেয়াকত আলীর মাজার জিয়ারতের মাধ্যমে গনসংযোগ শুরু বাঁশখালীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের গনসংযোগ বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই বাঁশখালীর ওসি সাইফুল ইসলামকে প্রশাসনে বিদায় সংবর্ধনা বাঁশখালীতে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থদের সরকারি অনুদানের চেক বিতরণ বাঁশখালী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপল‌ক্ষে প্রদর্শনী ও আ‌লোচনা সভা বাঁশখালী মেট ক্লাব পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল জার্মান প্রতিনিধি দল প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ জেলা বিএনপির শ্রদ্ধা

বাঁশখালীতে সড়ক দুঘর্টনায় নিহতদের প্রশাসনের অর্থ প্রদান

নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৬৬৩ জন পড়েছেন

বাঁশখালীর সাধনপুরে ও জলদীতে সড়ক দুঘর্টনায় নিহত ৪ পরিবারের স্বজনদের বাঁশখালী উপজেলা প্রশাসনের জি আর (ক্যাশ) হতে দাফন ও সৎকারের জন্য ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সোমবার রাতে এবং মঙ্গল বার সকালে এ নগদ অর্থ পরিবারের স্বজনদের হাতে তুলে দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। উল্লেখ্য সোমবার (১০ মে) দুপুরে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের পুর্ব বৈলগাঁও নামক স্থানে সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কক্সবাজারের চকরিয়ার উপজেলার মো: আরমানের স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৩) ও একমাত্র কন্যা সন্তান প্রিয়া মনিক (৩) এবং মধ্যম বাইশারী, নাইক্ষ্যংছড়ি বান্দরবান এলাকার মো: হাশেম, মাতা আয়েশা বেগম এর পুত্র আবদুর রহিম (২৬) নিহত হয়। একইদিন সকাল ১০টা পৌরসভার জলদীতে ডেম্পার ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়ে চমেক হাসপাতালে নেওয়া হলে মারা যায় বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকার মৃত অনঙ্গ মোহন চক্রবর্তীর পুত্র দুলাল চক্রবর্তী (৭৫)। এছাড়া এ দু,সড়ক দুঘর্টনায় আরো ৬ জন আহত হয় তারা এখন চমেক সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাঁশখালীর একমাত্র প্রধান সড়কটি একদিকে সরু অন্যদিকে মাত্রাতিরিক্ত গাড়ির চাপ থাকায় প্রতিনিয়ত সড়ক দুঘর্টনা সংঘটিত হচ্ছে। এছাড়া ঈদকে সামনে রেখে প্রধান সড়কের সাথে লাগোয়া ১০/১২ বাজারো মালামাল পথে রেখে ব্যবসা করছে ব্যবসায়ীরা। যার ফলে সীমাহীন ভোগান্তি চলছে বাঁশখালী জুড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ