বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালীতে হোটেল রেস্তোরাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৬১ জন পড়েছেন

বাঁশখালী উপজেলার বিভিন্ন হোটেল রোস্তারাতে পচাঁ বাসি ও অনুন্নত খাবার পরিবেশনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি )এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে বুধবার সকালে হোটেল-রেস্তোরার নিবন্ধন, খাবারের গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বাঁশখালী উপজেলার পৌরসভার জলদি, শীলকুপের টাইম বাজার, চাম্বল বাজার, পুইছড়ি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,পরিবেশন,পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ, নর্দমার পাশে রান্না ঘর স্থাপন,পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় রয়েল মালঞ্চ রেস্টুরেন্ট কে ২০ হাজার টাকা, নিউ সাফরান রেস্টুরেন্ট কে ২৫ হাজার টাকা, ইয়েলো ক্যাপসিকাম কে ১৫ হাজার টাকা,আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজ কে ২০ হাজার টাকা,ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরানী হাউজ কে ১৫ হাজার টাকা,বাবলা হোটেল কে ১৫ হাজার টাকা, কামাল হোটেল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ, বিক্রি, বিপণনের দায়ে চাম্বলের তাসফিয়া ইলেকট্রনিক কে ৫, হাজার টাকা সহ মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাধারন জনগনের কথা বিবেচনা করে এ অভিযান অভ্যাহত রাখা হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ