মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীর আহমদিয়া ডলমপীর রহঃ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী(সাঃ)সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৪৯ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। সোমবার ডলমপীর (রহঃ) মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবদুল খালেক পাটোয়ারী, স্ট্যান্ডার ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব কামাল মোস্তফা চৌধুরী,জেএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জামাল মোস্তফা চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজীম মোস্তফা চৌধুরী কাঞ্চন, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শাহাদাত আলম, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগের সংগঠক শহীদুল মোস্তফা চৌধুরী মিজান,গুনাগরী সিএনজি (অটোরিকশা) শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির আহমদ। মাদ্রাসার প্রভাষক সৈয়দুল আলমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোঃ তৈয়ব ফারুকী, সাবেক অধ্যক্ষ মওলানা আব্দুর রহিম, মাওলানা আব্দুস সত্তার আনোয়ারী, প্রভাষক সিরাজুল হক, নুরুল কবির, লতিফা জাহান, সহকারী শিক্ষক মাওলানা হুমায়ুন কবির, নুরুল ইসলাম, শাহ আলম, শাহাদাত হোসেন,স্কাউট শিক্ষক রিয়াজুল করিম, মোঃ জালাল উদ্দীন, আব্দুল হামিদ, জাহেদুল ইসলাম, মাহফুজুর রহমান, বদিউল আলম সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা প্রত্যেক মুমিন মুসলমানগণের নৈতিক দায়িত্ব, রাসুল (সাঃ)’র আদর্শকে বাস্তায়নের লক্ষ্যে পবিত্র কুরআন আর হাদিসে রাসুল (সাঃ)’র শিক্ষাকে জারি রাখার জন্যে বাঁশখালীতে আমি দু’টি মাদ্রাসাকে কামিল কাসে উন্নীত করেছি, যাতে বাঁশখালীর ছেলে- মেয়েরা কুরআন আর হাদিসের উচ্চ শিক্ষা অর্জন করতে পারে। তিনি ধর্মীয় জীবন যাপনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠে সমাজের কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ