বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীকে সন্মাননা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার কাজমীকে বাঁশখালী ঠিকাদার সমিতির পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়। সোমবার পরিষদের কার্যালয়ে বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথম কার্যদিবসে অফিসে এলে তাকে এ সন্মাননা প্রদান করা হয়। এ সময় বাঁশখালীর ঠিকাদার সমিতির পক্ষে ইব্রাহিম আল হোছাইনী, রায়হানুল হক চৌধুরী, মাওলানা হেলাল হোছাইনী, বেলাল সিকদার, ফজলুল আজিম,মো: মুহিবুল্লাহ,নাছির উদ্দিন,ফজল কাদের মেম্বার,খোরশেদ আলম,হেলাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব ড.মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অর্পন করা হয়। বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন গ্রহনের জন্য গত ১৯ নভেম্বর বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়া রেহেনা আকতার কাজমী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ