মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালীর শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৯৭ জন পড়েছেন

বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ঐক্য সংসদের সভাপতি আবছার উদ্দিন হাসান। উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য ও চিটাগাং চেম্বার অব কমার্স এর পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শীলকূপ ঐক্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম। শীলকূপ ঐক্য সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল হক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহিউদ্দীন সিকদার, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম অরবিট গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, চকরিয়া সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল কান্তি দেব, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ব্যাংকার ইলিয়াছ বাবর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা ছাত্রদল নেতা মোরশেদ হাসান, যুবনেতা আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আনোয়ার, জোবাইর, তারেক, রিফাত, শাহাদাত, দিদার, ইউনুছ, মো. মোরশেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ