বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫১১ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে সারাদেশের ন্যায় বই উৎসব মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্টিত হয়। রবিবার সকালে বছরের প্রথম দিনের শুরুতে মাধ্যমিক পর্যায়ে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, পৌরসভার প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রোজি, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার এম এ রহিম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া। শিক্ষক দীপন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন। এ সময় বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুপ্ত দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে। শিক্ষার উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবন নির্মাণ সহ বহুমুখী প্রকল্প গ্রহন করছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। বাঁশখালীতে মাধ্যমিক পর্যায়ে ৯ লক্ষ ৩৯ হাজার ২৩০ টি বই বিতরণ করা হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ