শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালী জুয়েলার্স এসোসিয়েশনের অভিষেক অনুষ্টান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৮৫১ জন পড়েছেন

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার বাঁশখালী উপজেলার গ্রীণ পার্ক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টিত সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি হারাধন ধরের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল কান্তি ধর, প্রধান বক্তা ছিলেন বাজুস চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রণব সাহা। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সহ-সভাপতি সুধীর রঞ্জন বনিক, সহ-সভাপতি দিলীপ কুমার ধর, সহ-সভাপতি যীশু বণিক, সহ-সাধারণ সম্পাদক ও বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহ, সহ-সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, সুজিত ধর,জেলা কার্যকরী সদস্য তপন কান্তি ধর,শম্ভু ধর, বাঁশখালী শাখার প্রধান নির্বাচন কমিশনার ভূপাল গুহ, বাঁশখালী শাখার সাবেক সভাপতি সনজিত ধর, বাজুস বাঁশখালী শাখার নব-নির্বাচিত সহ সভাপতি মিলন ধর, বটন ধর, সহ-সাধারণ সম্পাদক গোপাল ধর, সুজন ধর, সুকুমার ধর,ঝুন্টু কর,বটন ধর, কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি ধর, কার্যকরী সদস্য ইমন ধর, নেপাল ধর, প্রণব ধর, খোকন ধর, জুয়েল ধর, রয়েল কান্তি ধর,অনুপম গুহ গোপন ধরসহ প্রমুখ।’
শিক্ষক বিভাষ গুহ’র সঞ্চালনায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সুমন গুহ’র স্বাগত বক্তব্যে এ সময় অনুষ্টানে জুয়েলার্স এসোসিয়েশন বাঁশখালী (বাজুস) শাখার নব- নির্বাচিত কমিটির সভাপতি হারাধন ধর বলেন, ‘বাঁশখালী বাজুসকে একটি গতিশীল সংগঠনে পরিণত করতে আমরা কাজ করব। আমরা স্বর্ণ ব্যবসায় অসৎ, চোরা কারবারি বন্ধ করতে চাই। এজন্য সংগঠনকে শক্তিশালী করার কাজে মনোযোগী হয়েছি।’ সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি ও আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর বলেন, ‘বাজুস প্রেসিডেন্ট এর নেতত্বে বাংলাদেশে আজ জুয়েলারি শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা ‘মেইড ইন বাংলাদেশ’ নামে স্বর্ণশিল্পে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশ হতে চাই। গার্মেন্টস শিল্পের মতো রপ্তানি আয়ের মাধ্যমে দেশের জিডিপিতে অবদান রাখতে চাই। এজন্য বাজুসকে নতুন ভাবে সাজানোর চেষ্টা চলছে। দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে আমরা বাজুসের ছায়াতলে এক ছাতার নিচে আনতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাঁশখালী শাখা বাজুসের নতুন কমিটি গঠিত হয়েছে। বাঁশখালী একটি পূর্ণ্য ভুমি একানখার ব্যবসায়ীরা সেটা মাথায় রেখে তাদের ব্যবসা পরিচালনা করবেন সে প্রত্যাশা রাখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ