বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালী ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫১৩ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রী কলেজে উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় । শুক্রবার বিকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান, বিশেষ অতিথি ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও বাঁশখালী ডিগ্রী কলেজের গর্ভনিংবডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম,বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ কপিল উদ্দিন, ডা: ফারুক আহমদ, সরওয়ার কামাল প্রমূখ।
বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল গফুর এর সঞ্চালনায় এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন, জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাঁশখালী ডিগ্রী কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে এদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, সম্মিলিত নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও বাঁশখালীর বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষানুরাগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ