বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত

বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৭০৪ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোছাইনের সমর্থনে এক মতবিনিময় সভা সোমবার অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের নবনির্মিত দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ইলিয়াছ সওদাগর এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ সঞ্চালনায় আলোচক অংশ নেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা,সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আনম শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন,আওয়ামীলীগ নেতা ধনঞ্জয় বড়ুয়া,জমশেদ সওদাগর আলী আহমদ,মাহমুদুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোছাইন। মতবিনিময় সভায় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, সারাদেশ সহ বাঁশখালীতে যে উন্নয়ন হয়েছে সে ধারাবাহিকতা রক্ষা করতে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য আহবান জানান। কোন ব্যক্তি নয় দলের মনোনীত ব্যক্তিকে বিজয়ী করা সকল কর্মী ও সমর্থকের কর্তব্য। সে ধারাবাহিকতায় বজায় রেখে নৌকার বিজয়ে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন সুষ্ট শান্তিপুর্ন নির্বাচনে সাধারন জনগনের মন জয় করে ভোট আদায় করতে হবে। কোন ধরনের বিশৃংখলা যাতে না হয় তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ