বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ বাঁশখালীতে সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বাঁশখালীতে ইপসার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বাঁশখালীর শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভা অবশেষে কাছাকাছি তারা দু,জন

বাঁশখালী ফাউন্ডেশনের ইউএনও’র সংবর্ধনা ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৭৪ জন পড়েছেন

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার’র বাঁশখালীতে যোগদান উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা নগরীর জিইসিস্থ ওয়েলপার্ক রেসিডেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি আলহাজ জামাল মোস্তফা চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশন সহ-সভাপতি মোহাম্মদ খালেদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ সবুর। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা একেএম নুরুল হক, সাবেক সভাপতি আমিনুল হক চৌধুরী,মোহাম্মদ রায়হান,অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, সংগঠক আকতার হোসেন,ব্যাংকার আসিফুল হক চৌধুরী। একই সাথে সংগঠনের যৌথসভাও সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে নির্বাহী পরিষদের সদস্য উপস্থিত ছিলেন অধ্যাপক আশেক এলাহী, মোহাম্মদ হোসাইন সিকদার,কুতুব উদ্দিন হাছান নূরী,আহমদুর রহমান মিটু, অধ্যাপক মফিজ উদ্দিন,আবদুল মাবুদ, ফেরদৌস আক্তার, অধ্যাপক আবুল বশর, অধ্যাপক সুজন বড়ুয়া, নেজামুল হক চৌধুরী কাজল, তরুণ ব্যবসায়ী আশরাফুল মোস্তফা চৌধুরী, রোকেয়া ইয়াসমিন, শামীমা সুলতানা, মো.শেহাবউদ্দিন, নুরুল হোসাইন ,মিহির মিশকাত, কাজী শাহরিয়ার, মিনহাজ উদ্দিন সামি ও শামিম উল্লাহ আদিল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তাঁর কর্মকান্ডে সার্বিক সহযোগিতার জন্যে বাঁশখালীর আপামর জনসাধারণকে পাশে থাকার আহবান জানান এবং বাঁশখালী ফাউন্ডেশন এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ