মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাঁশখালী বাহারছড়ায় মুজিব বর্ষ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১১৫১ জন পড়েছেন

“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত- এগিয়ে যাবে অনেক ধাপ” এই শ্লোগান কে সামনে রেখে ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সোমবার সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদের দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শুভাশিষ ত্রিপাটি, ডাঃ শার্মিলা তুহিন, ডাঃ রাশেদুল করিম, সাকমো বোরহান উদ্দীন, এস এস এন লিপি, রহিমা খাতুন, হেল্থ ইন্সিপেক্টর আব্দুল আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহেদা আক্তার, সিএসসিপি আব্দুল কাদের, আব্দুল আহাদ, অফিস সহকারী মৃত্যাঞ্জয়, ইউপি সচিব আরিফুল হক, ইউপি সদস্য এবাদুল হক, রওশনাজ্জামান, যুবলীগ নেতা খুরশীদুল আলম সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করা হয়। এ ব্যাপারে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী এ প্রতিনিধিকে জানান অনেক বড় বড় ডাক্তার এসে আমাদের চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করছে যা মুজিব কন্যার অবদান। তারা এলাকার চেয়ারম্যান তাজুল ইসলামের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ