বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৩২ জন পড়েছেন

বাঁশখালী বৌদ্ধ বাসীর একমাত্র সংগঠন ১৯৪৮ সালে প্রতিষ্টিত বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সভা ৩০ জুন শুক্রবার বিকালে শীলকূপ জ্ঞানোদয় বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হয়।বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবিবের সভাপতিত্বে, সাধারন সম্পাদক কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় সভার শুরুতে সমিতির আজীবন যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হয়।
এরপর যথারীতি আলোচ্য বিষয় সমুহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও স্থায়ী ফান্ড গঠন নিয়ে,বাঁশখালীর নব প্রতিষ্টিত বৌদ্ধ বিহার গুলোর অন্তর্ভুক্তির আবেদনের প্রেক্ষিতে আলোচনা,গঠনতন্ত্র সংশোধন, সংযোজন বিষয়ে , সাধারন নির্বাচন ও বিবিধ আলোচনা করা হয়। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক সুব্রত বড়ুয়া, যতীন্দ্র বড়ুয়া, এডভোকেট আশীষ বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক হিতোষময় বড়ুয়া, প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া, শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া,ভূপাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, শিক্ষক এস দুকুল বড়ুয়া, টিপু বড়ুয়া অভি, প্রকাশ বড়ুয়া,সুজন বড়ুয়া,সুপলাল বড়ুয়া, সাংবাদিক সুবল বড়ুয়া, কল্যাণ বড়ুয়া প্রমুখ আলোচনায় অংশ নেন। এছাড়া সমিতির আজীবন ও কায়নির্বাহী অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। সভায় বাঁশখালী বৌদ্ধ সমিতির আগামী নির্বাচন সংক্রান্ত ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষে ঘোষনা দেওয়া হয় ,যারা নির্বাচনী তৎশীল ঘোষনার আগে আজীবন সদস্য হবেন তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাই যারা আজীবন সদস্য হতে চান দ্রুত সদস্য হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ