শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

শীর্ষ সুমো কুস্তিগীর করোনায় আক্রান্ত

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৯৮৬ জন পড়েছেন

সুত্র: দৈনিক আজাদী
জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর হাকুহোর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার পর মঙ্গোলিয়ায় জন্ম নেওয়া এ কুস্তিগীর কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করান বলে জানিয়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।
এমন এক সময়ে হাকুহোর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলল যখন শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রাজধানী টোকিও এবং এর আশপাশে জরুরি অবস্থা ঘোষণার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপান। খবর বিডিনিউজের।
কিছু দেশের তুলনায় সংক্রমণের মাত্রা বেশি হলেও জাপানে এখন পর্যন্ত বিধিনিষেধ তুলনামূলক বেশ শিথিল। মহামারীর মধ্যেও দেশটিতে সুমো কুস্তির মতো বিভিন্ন খেলাধুলা চালু ছিল; যে কারণে খেলোয়াড়দের অনেকেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বছরের মে মাসেও ২৮ বছর বয়সী এক জাপানি সুমো কুস্তিগীর করোনাভাইরাসের কারণে অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে মারা যান। দীর্ঘ সময় ধরে জাপানের সুমো কুস্তিতে শীর্ষস্থান ধরে রাখা ৩৫ বছর বয়সী হাকুহো নিউ ইয়ার গ্র্যান্ড সুমো টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রোববার থেকে টোকিওতে ওই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হাকুহোকে এখন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলতে হবে; তার শিবিরের অন্য কুস্তিগীরদের দেহেও ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে জেএসএ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ