সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

কল্যাণ বড়ুয়া
  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ জন পড়েছেন

বাঁশখালীর ঋষিধামে অনুষ্টিত বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা আজ সোমবার দীক্ষা দানের মাধ্যমে শেষ হবে। এবারের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হয়। প্রতিদিন লক্ষাধিক লোকের উপস্থিতি এবং প্রসাদ এবং ধর্মীয় মর্যাদা অক্ষুন্ন রেখে দেশ বিদেশ থেকে আগত আগত সাধু সন্ন্যাসীসহ ভক্ত অনুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দদের অংশগ্রহনে মুখরিত ছিল মেলা অঙ্গন। রবিরার দেশ বিদেশ থেকে আগত সাধূ সন্ন্যাসীদের অংশগ্রহনে বিশ্ব কল্যাণে গীতা যঞ্চ করা হয়। আজ সোমবার সমাপনী দিবসে দীক্ষা দানের মাধ্যমে শেষ হবে এবারের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা।
এর আগে বিংশতম ঋষিকুম্ভমেলা ২০২০ সালে ৩১ জানুয়ারি থেকে ০৯ ফেব্রুয়ারী পর্যন্ত ১০ দিন ব্যাপী, একবিংশতম ২৭ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিন ব্যাপী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালীর ঋষিধামের কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল। এবার দ্বাবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গত ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হয় ।
মুলত র্পূণকুম্ভের অনুসরণে যুগাবতার শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রতিষ্ঠিত ১৯৫৭ সাল থেকে এই ঋষিকুম্ভ মেলার শুভারম্ভ করেন। এই ঋষিধামে বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ মেলা হয়ে থাকে। ভারতের ইতিহাস প্রসিদ্ধ ৪টি স্থানে এই ঋষিকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেগুলো হল- ভারতের ১) হরিদ্ধার ২) প্রয়াগ ৩) উজ্জয়িনী অবন্তিকা ৪) নাসিকা (গোদাবরী তট) স্থানে হয়ে থাকে। যেখানে লাখো ভক্ত জনতা, মুনি, গুণী, ধ্যানী-যোগী, জ্ঞানী, সাধু-সন্ত, ঋষিদের সমাবেশ এবং মিলন মেলা ঘটে। যেখানে দুরত্ব ঘুচিয়ে নৈকট্য, দ্বৈত খ-ত্ব-সীমাবদ্ধতা, সংকীর্ণতা ঘুচিয়ে অদ্বৈত অখ-বা বিরাটত্ব, সীমাহীনতা, সম্প্রসারিতা তথা অসীমের বৃহৎ মহৎ সৎ উদারতা প্রসারতার ¯্রােতধারায় অবগাহন করে কায়িক, মানসিক, আত্মিক মুক্তির দ্বার উম্মোচন করেন। মেলার প্রতিটি ধর্মীয় কার্যাদির পৌরহিত্য করতেন বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। তিনি বিগত ১১ জুলাই পরলোক গমন (দেহত্যাগ) করলে এবার সকল ধর্মীয় কার্যাদির পৌরহিত্য ও সার্বিক তদারকি করেন উনার প্রিয়তম শিষ্য শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ ।
এবার মেলায় বিভিন্ন দেশের কুটনৈতিক থেকে শুরু করে আমেরিকা,ভারত,নেপাল সহ বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীরা অংশগ্রহন করে। ঋষি সম্মেলনে দুই শতাধিক দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঋষি, সাধু-সন্ন্যাসী, আধ্যাত্মিক সাধকেরা অংশগ্রহণ করেন।
ঋষিকুম্ভ মেলার ব্যাপারে বাঁশখালী ঋষিধাম ও চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, “ঋষিকুম্ভ ও কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; এটি মানবতার মহামিলন ও আধ্যাত্মিক চেতনার উৎসব। অদ্বৈত দর্শনের মূল শিক্ষা হলো সমস্ত প্রাণে এক ও অভিন্ন পরম সত্যের প্রকাশ। এই দর্শন মানুষকে হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতা থেকে মুক্ত করে মানবকল্যাণ ও শান্তির পথে পরিচালিত করে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এদিকে মেলার সার্বিক তদারকিতে ছিলেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি দেবাশীষ পালিত,২২তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র্র শেখর মল্লিক,অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, বিমল কান্তি দেব, ভূপাল গুহ,রাজীব সিংহ,এডভোকেট কাঞ্চন বিশ্বাস, প্রদীপ কান্তি গুহ,দোলন দাশ সহ কয়েকশত স্বেচ্ছাসেবক ও দায়িত্বশীল কর্মকর্তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন, সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন।
উল্লেখ্য দেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর শুরু হয়ে এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গত ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ