শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে ইপসার উদ্যোগে কমিউনিটি পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলার চেচুরিয়া সেভেন স্টার কনভেনশন হলে জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)’র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে কর্মশালায় বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা অংশ গ্রহন করে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইপসার সহকারি পরিচালক নেওয়াজ মাহমুদ,সমাজসেবার দপ্তরের সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষক কোহিনুর আক্তার। এ সময় সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা ফারাবী আকাশ, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার প্রজেক্ট অফিসার মো: আতাউল হাকিম, ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার, ইপসার প্রজেক্ট অফিসার (মনিটরিং) মো: শাহারিয়ার আলম প্রকল্পের বিভিন্ন বিষয় এবং কর্মশালার উপর সেশন পরিচালনা করেন।
ইপসার কর্মকর্তা ও উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনে এ সময় সহকারি প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেন রাইয়ান সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন,পাহাড়ধস, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকা- বা ভূমিকম্পের মতো দুর্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে থাকেন। তাই আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশের সুবিধা, হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প, সাইন ল্যাঙ্গুয়েজ সহায়তা ও তথ্যপ্রাপ্তির সহজ মাধ্যম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে দুর্যোগ পূর্বপ্রস্তুতির করণীয়, জরুরি নম্বর সংরক্ষণ, পরিবারভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে একটি গ্রুপ সেশন পরিচালনা করা হয়, যাতে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করা যায়।কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ