সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে চট্টগ্রাম জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১
  • ১০০৬ জন পড়েছেন

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা ও ঈদ উপলক্ষে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাঁশখালীর সরল ইউনিয়নে ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, তেল, ছোলা, সেমাই, ময়দা, দুধ, চিনি,সাবান) বিতরণ শনিবার সকালে পরিষদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান,চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য রশিদ আহমদ, ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম, ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ সহ পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কালে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদুস সালাম মহোদয়সহ জেলা পরিষদ সবসময় চট্টগ্রামের উন্নয়নে এবং সাধারন জনগনের জন্য কাজ করে যাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আজ বাঁশখালীতে সাড়ে ৩ শত পরিবারের মাঝে সরলে ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (৯ প্রকার আইটেম) বিতরণ করা হয়। তিনি বলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সব সময় বাঁশখালীর সাধারন মানুষের জন্য চিন্তা করেন। উনার পরামর্শে আজ বাঁশখালীর সাধারণ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বহুমুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ