মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে ধর্ম উপদেষ্টা ড.আফম খালিদ,ঈদগাও জানাযার মাঠের ব্যবস্থা করা হবে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৬৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্টান (৩ এপ্রিল) বৃহস্পতিবার অনুষ্টিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন। এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, মাওলানা আহমদ নজির, মাওলানা মীর আহমদ আনসারী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল কালাম প্রমুখ।
চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ কালে কালে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেন,সারাদেশে ৫৬০টি মসজিদ সরকারি ভাবে মসজিদ স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিনশত মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছে,আর নির্মাণ কাজ করা হবে। এসব মসজিদে লাইব্রেরী করা হলে সেখানে সকলে এসে কোরান হাদিস সহ ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে,তার জন্য ধর্ম মন্ত্রনালয় থেকে বই এর ব্যবস্থা করা হবে। বাঁশখালীর বিভিন্ন উন্নয়ন দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, ঈদগাও ও জানাযার জায়গা যেখানে নির্ধারন করলে সেখানে আমাদের অনুদান প্রদান করা হবে, আমার মন্ত্রনালয় থেকে অনুদান আমি সেনশন করে দিসি, ইউএনও আছে, ওসি আছে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ঈদগাও জানাযার মাঠ এর জন্য উপজেলা পরিষদ থেকে মাঠ ভরাটের ব্যবস্থা করবেন আর আমার মন্ত্রনালয় থেকে অনুদান দিয়ে বাকী উন্নয়ন কাজ করা হবে।
জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির শোয়াইবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শেষে ধর্ম উপদেষ্টা বাঁশখালীর জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান। এসময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ