সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৭১ জন পড়েছেন

চট্টগ্রমের বাঁশখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক হাবিবুন নেছা। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃওবাইদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল করিম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কাযছার উদ্দিন সহ উপ সহকারি কৃষি কর্মকর্তা গন দায়িত্বশীল ব্যক্তিবর্গ বক্তব্য ও উপস্থিত ছিলেন। এতে বক্তারা কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধিতে প্রান্তিক কৃষকদের দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ