সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে প্রশাসনের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০৬ জন পড়েছেন

আর্ন্তজাতিক মাতৃৃভাষা ও মহান একুশে ফেব্রয়ারি উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদে চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার সকালে প্রভাতফেরী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুুষ্টান অনুষ্টিত হয়।
মহান একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি সহ বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী,উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার,বাঁশখালী থানার অফিসার্ ইনচার্জ (ওসি)তোফায়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, ছনুয়ার চেয়ারম্যান এম,হারুনুর রশিদ, শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় সাথে ছিলেন। পরে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষাথীরা এ সময় পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করে।
পরে বুধবার সকালে প্রভাতফেরী, আলোচনা সভাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক।এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল কবির প্রমুখ।সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় আর্ন্তজাতিক মাতৃৃভাষা ও মহান একুশে ফেব্রয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ