মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৭৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে উপজেলা অফিসার্স কাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বনবিভাগের চুনতি অভয়ারণ্য রেঞ্জের জলদী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পরিবেশকর্মী ও সাংবাদিক কল্যাণ বড়ুয়া।
এ সময় সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের,সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ,সাংবাদিক তাফহীমুল ইসলাম সহ বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এতে হাতির হামলায় ফসলের ক্ষতির শিকার ১২ পরিবারের সদস্যদের ৪ লক্ষ ৯৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ