মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীতে ৪১দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫ জন পড়েছেন

‘এসো নামাজ পড়ি কোরআনের আলোকে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘীরপাড়া ইসলামী আর্দশ কাফেলার উদ্যোগে একটানা ৪১দিন জামাতে নামাজ আদায় করা ১৭ জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাহারচরা ইউনিয়নের সামাজিক সংগঠন দিঘীর পাড়া ইসলামী আদর্শ কাফেলার সাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ শাহাব উদ্দীন। বুধবার সকালে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অধ্যক্ষ বদরুল হক, প্রধান মেহমান ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
সংগঠনর প্রচার সম্পাদক মেহেদী হাসান ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী চকবাজার থানা জামায়াতের সেক্রেটারী সাদুর রশিদ চৌধুরী, বাহারচরা ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী, খানখানাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাও দেলোয়ার হোসাইন, বাহারচরা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর শিক্ষাবিদ মাষ্টার ইউসুফ, সেক্রেটারী আমীরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান, ছাত্রশিবির বাঁশখালী পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ মিরাজ হোসেন, মাওলানা মোহাম্মদ হোসাইন, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মাও রাশেদুল হক, প্রতিষ্টাতা সদস্য হারুনুর রশিদ, উপদেষ্টা ও সৌদি প্রবাসী সাদেক আলী তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাই অন্যায় ও অশ্লিলতামুক্ত সমাজ বিনির্মানের জন্য মুসল্লী তৈরির বিকল্প নেই। তরুণ মুসল্লীদের উদ্ভুদ্ধ করতে এমন আয়োজন ব্যাপক হারে হওয়া প্রয়োজন।’ তাছাড়া সুন্দর এ আয়োজনের জন্য সংগঠনের সকলের প্রশংসাও করেন অতিথিরা। অনুষ্টা‌নে টানা ৪১ দিন জামায়াতে নামায আদায় করে বিজয়ী হওয়া ১৭ জন শিশু-কিশোর শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের হাতে বাই সাইকেল হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ