বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ বাঁশখালী জেনারেল হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

বাঁশখালীর বাক প্রতিবন্ধী ফিরোজ ৫ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৭ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড সৈয়দ বাহারুল্লাহপাড়া মকবুলিয়া জামে মসজিদের মুতাওয়াল্লী মাহবুবুর রহমান মিয়াজীর বড় ভাই মরহুম আবদুল ওয়াহাব মিয়াজীর পুত্র বাক প্রতিবন্ধী ফিরোজ আহমদ (৪৪) গত শনিবার (১০ ফেব্রয়ারী) থেকে নিখোঁজ। তার সন্ধান ৫ দিনেও পাওয়া যায়নি। ফিরোজ আহমদের ছোট ভাই মাহবুবুর রহমান মিয়াজী জানান, আমার ভাইকে গত শনিবার এলাকার লোকজন একটি বিয়ের বরযাত্রীর গাড়িতে তুলে চকরিয়া পৌর সদর এলাকার বাটাখালী ব্রীজ সংলগ্ন ইভেন পার্ক নামের একটি কাবে নিয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষে সবাই চলে এলেও তাকে আর পাওয়া যায়নি। এই বিষয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নেয়ার পর সন্ধ্যান না পেয়ে চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (নং ৬৪৯ তারিখ ১৩/০২/২০২৪ইং) করা হয়েছে। নিখোঁজ ফিরোজ আহমদের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, হালকাপাতলা গঠন, হালকা টাক পড়া মুখে দাঁড়ি আছে। লুঙ্গি ও নেভিব্লু রঙের কোট পরিহিত ছিল। তার সন্ধান পেলে থানায় অথবা ০১৮১৫৫০০১২৩, ০১৭১৪৪০৯৯৯০ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ