রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

বাঁশখালীর সরল পরিষদের নব নির্বাবাচিতদের প্রথম সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৪৫ জন পড়েছেন

বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারন সদস্যদের প্রথম সভা মঙ্গলবার সকালে পরিষদ কার্যালয়ে অনুষ্টিত হয়। দ্বিতীয়বারের মত বাঁশখালীর সর্বোচ্চ ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ। ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিমের সঞ্চালনায় সভার শুরুতে চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে সদস্যদের বরণ করেন এবং সকল সদস্য এবং পরিষদের দায়িত্বরতরা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন ।

এ সময় বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক ও বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউনিয়ন পরিষদের পথিম সভায় চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী পরিষদের কার্যাক্রম সুষ্টভাবে সম্পাদনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় সংরক্ষিত সদস্য রহিমা বেগম, রোকসানা আকতার, ফাতেমা বেগম, সাধারন সদস্য আলমগীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ তৈয়ব, জামাল উদ্দিন খাঁন, সৈয়দুল আলম, নুরুল আবছার,নুরুর নবী, রশিদ আহমদ,মোহাম্মদ শাহেদ সহ উদ্যোক্তা আবু নঈম, অফিস সহকারি মোহাম্মদ উল্লাহ সহ দফাদার, মহল্লাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৫ জুন বাঁশখালীর ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত নির্বাচনে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী । এরপর ৪ আগষ্ট চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান এবং ৭ আগষ্ট বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সাধারন ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তারই ধারাবাহিকতায় ৯ আগষ্ট মঙ্গলবার সরল ইউনিয়ন পরিষদের র নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারন সদস্যদের প্রথম সভা অনুষ্টিত হয় ।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ