বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালী পৌরসভা নির্বাচনে আবদুর রহমানের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৭৫১ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রহমানের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল পৌরসদরস্থ ১নং ওয়ার্ডের নজিরা মার্কেট এলাকায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উত্তর জলদী শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল হক সওদাগর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর ও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনীত বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফোরকান, মিয়া, মিরশাদ, কলিমুল্লাহ, আবু ছৈয়দ, কামরুল ইসলাম, সাইদুল হক, মৌং জাফর আহমদ, আক্তার, রহমত আলী, আশেকুল ইসলাম ফারুকী, মোঃ আলী, শহিদুল্লাহ, শফিউল্লাহ, নুরুল আলম, রফিক আহমদ, লেদু সওদাগর, উলা মিয়া, হাফেজ আনিসুর রহমান, মিজ বাহুল হক, মুন্সি খলিফা হাসান ফারুকী, হামিদুল হক, ফজল কাদের ড্রাইভার, আবদুল মালেক সওদাগর, বাদশা সওদাগর ও আবদুল আজিজ প্রমুখ। এতে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান বলেন, ‘আমি গরীব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করেছি। এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমে এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছি। বিগত দিনে কাউন্সিলর নির্বাচিত হয়ে যেভাবে এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম বর্তমানেও কাউন্সিলর নির্বাচিত হলে সেই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। বর্তমানে কিছু স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা চাই এলাকাবাসীকে ধোকা দিয়ে কাউন্সিলর নির্বাচন করার জন্য। ওই ধোকাবাজদের থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি আমি এবং বিগত দিনের মত পুনরায় আমাকে কাউন্সিলর নির্বাচিত করে এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যেতে পারি মত সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে মনোনয়ন পত্র দাখিলে শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ভোট গ্রহন ১৬ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ