বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা বাঁশখালী ঋষিধাম পরিদর্শনে প্রশাসনের কর্মকর্তারা বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা বাঁশখালীতে গণঅধিকার পরিষদের প্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ ক্যানসা বাংলাদেশের উদ্যোগে জলবায়ু নীতি ও রাজনীতি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ জন পড়েছেন

জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় (জলদী পাইলট হাই স্কুল) মাঠে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল। বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় নির্বাচনী শেষ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামান চৌধুরী দুলাল,এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, হেফাজত ইসলাম বাঁশখালীর সাবেক আমির নুরুল হক সুজিস, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সদস্য ও কালীপুরের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রজ্জাক জেলা জিপি এডভোকেট মো: কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান আহমদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়ার চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল,এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী,এডভোকেট শওকত ওসমান,পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আসহাব উদ্দীন, শীলকুপের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন,মোঃ মহসিন,কাথরিয়ার সাবেক চেয়ারম্যান সমোঃ শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গনি, বাঁশখালী পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম আস্করি, খোরশেদ আলম আইয়ুব,সাইদুল হক সাঈদ,আবদুল হক বেগম মুন্নাজান পাশা,নিলুফার আক্তার,সারাবান তাহুরা কলি,আবু আহমদ, মোঃ রাসেল চৌধুরী, মো: আবদুস সবুর সহ ছাত্রদল, যুবদল,কৃষকদল ও ইউনিয়ন, উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।
জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন,বাঁশখালীর প্রতিটি এলাকার রাস্তাঘাট, প্রতিটি শিক্ষা প্রতিষ্টান এবং স্থাপনায় আমার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরীর ছোঁয়া রয়েছে। পিতার আদর্শ ধারন করে, সকল ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে বাঁশখালী বাসীর স্বার্থে কাজ করে যাব। তিনি ব্যাংকারদের চাকুরি কেডে নেওয়ার ব্যাপারে বলেন, বিগত দিনে আমরা সকলের চাকুরি দেওয়ার ব্যবস্থা করেছি। কোন পিয়নের চাকুরি পর্যন্ত চলে যায় এামন কাজ করেনি। আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হলে সবার আগে চাকুরিচ্যুত ব্যাংকারদের চাকুরি ফিরিয়ে দিতে সংসদে দাবী জানাবেন বলে উল্লেখ করেন। লবণ শিল্পের উন্নয়ন, পর্যটন স্পর্ট আধুনিকায়, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা বলে উল্লেখ করেন। তিনি ধর্মের দোহাই ও মিথ্যা আশ্বাসে বিচলিত না হওয়া এবং সবাইকে ধানের শীষে ভোট দিয়ে ভেদাভেদহীন বাংলাদেশ গড়তে সহযোগিতার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ