1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীর জলদীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮০০ জন পড়েছেন

বাঁশখালী পৌরসভার জলদীতে অবস্থিত মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ের নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২৫ টি বাড়ি পরিদর্শন এবং প্রকল্প এলাকায় জলদী অভয়ারণ্য রেঞ্জের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার দক্ষিণ জলদী আশ্রয়ণ প্রকল্পের এলাকায় বৃক্ষরোপণ ও বাড়ি পরিদর্শন করেন এবং আশ্রয়ণ প্রকল্পে উপকার ভোগীদের সাথে কথা বলেন। আশ্রয়ণ প্রকল্পের পরিদর্শন এবং প্রকল্প এলাকায় বৃক্ষরোপন কালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাসহ উপকার ভোগী স্থানীয় জনগন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে বাঁশখালীর বিভিন্ন এলাকায় ভূমি ও গৃহহীনদের মাঝে দুই পর্যায়ে ৬৫ টি জমিসহ গৃহ প্রদান করেন। যেখানে অসহায় ও ভুমিহীনরা ঘর পেয়ে তারা নির্বিঘ্নে বসবাস করছে। তিনি বলেন এ ঘর ও জমি আপনাদের দেওয়ার ফলে এটা এখন আপনাদের এখানে কোন ধরনের ক্রটি পেলে সেগুলো আমাদের অবহিত সহ ঘর গুলো যথাযথ ভাবে রক্ষনা বেক্ষন করার আহবান জানান। তিনি আরো বলেন এই ঘর গুলোতে পানি, বিদ্যুৎ, যাতায়াতসহ সকল ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাড়ি ঠিকসই ও মজবুত করার জন্য বাড়ির চার পাশে বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হচ্ছে।’ এ চারা গুলো পরির্চ্চা করলে একদিন আপনাদের নানা ভাবে উপকারে আসবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies