1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানায় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪৬ জন পড়েছেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালী থানার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা শনিবার বিকালে থানার হলরুমে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই রাজীব চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ সহ বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিরা। মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের নেতারা বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম বলেন,আসন্ন শারদীয় দুর্গাপূজায় বাঁশখালীতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে ছাড় দেয়া হবে না। এসময় তিনি আরও বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কেউ সৃষ্টি করতে পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আজানের সময় এবং নামাজ চলাকালীন মন্ডপের মাইক বন্ধ রাখতে হবে। মাদক সেবন করা যাবে না। মাদকাসক্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এক্ষেত্রে কারো কথাই আমলে নেয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। আপনারা কোন ভয় পাবেন না। নিরাপদে, নির্বিঘ্নে উৎসব করবেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies